মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১০
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩, ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
  • ৫ ০৯ বার দেখা হয়েছে

বসন্ত এসে গেছে, দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

১লা মার্চ রবিবার, আর মাত্র মাঝে একটা দিন বাকী, তারপরেই সারাদেশে পালিত হবে দোল ও হোলি উৎসব, মেতে উঠবে বাঙালি থেকে বিভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়ে বন্ধুবান্ধব ও অভিভাবকেরা, তাই কলকাতার বিভিন্ন মার্কেটে দোল ও হোলি উৎসবের পসরা সাজিয়ে বসে ক্রেতারা। আবীর থেকে শুরু করে বিভিন্ন মুখোশ, পিচকিরি ,বেলুন, চুল ও অন্যান্য সামগ্রী।

ভিড় জমাচ্ছেন ক্রেতারা, তাদের প্রয়োজনীয় দোল উৎসবের জিনিস কেনাকাটার জন্য, ছেলেমেয়েদের সাথে নিয়ে তারা দোকানে ভিড় জমিয়েছেন , কেউ কিনছেন গেঞ্জি রং বেলুন, আবার কেউ কিনছেন ছোটদের জন্য মুখোশ আবীর ও অন্যান্য রং। রংবেরঙের আবিরে সেজে উঠেছে মার্কেটগুলি। মনে হচ্ছিল যেন রামধনু ফুটে উঠেছে।

কোন গেঞ্জিতে লেখা হোলি হে, কোন গেঞ্জিতে লেখা বসন্ত এসে গেছে, আর কোন গেঞ্জিতে লেখা খেলবো হোলি রং দেবোনা, আবার কোন গেঞ্জিতে শ্রী রাধা কৃষ্ণের ছবি।

তবে দোকানদাররা জানালেন, আমরা কোন বাজে রং বিক্রি করছি না সমস্ত হারবাল প্রোডাক্ট, সরকার থেকে নিষেধাজ্ঞার জারির পর সমস্ত রং হারবাল কোম্পানী তৈরি করছেন, টা ছোট ছোট শিশু থেকে বড়দের পর্যন্ত ক্ষতি যাতে না হয়।

তবে ক্রেতারা জানালেন, প্রতিবছরই জিনিসের দাম কিছু না কিছু বেড়েই চলেছে, আর যত ফ্যাশন বাড়ছে, বিভিন্ন উৎসবে নতুন নতুন জিনিসের আবির্ভাব হয়ে থাকে, আর সেগুলি ছেলে মেয়েদের আকর্ষণ করে, তাই ছোট ছোট ছেলেমেয়েদের আবদার রুখতে বাধ্য হই কিনে দেওয়ার জন্য। যতটা সম্ভব।
দোল উৎসবে মেতে উঠবে মায়াপুর, ইসকন ,কৃষ্ণনগর, থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে। সর্ব ধর্মের মানুষেরা একে অপরকে রং ও আবীর মাখিয়ে মেলবন্ধনের সৃষ্টি করবেন।

তবে ইদানিং দেখা যায়, দোল উৎসবের অনেক আগে থেকেই বিভিন্ন সংস্থা, এনজিও ও ছোট ছোট নাচ ও গানের স্কুলগুলি, বিভিন্ন মাঠে পার্কে ও ছোট ছোট হল গুলি বুকিং করে দোল উৎসবে মেতে উঠেন স্কুলের ছাত্র-ছাত্রী ও সদস্যদের নিয়ে। এমনকি নিজেদেরকে বিভিন্ন সাজে সাজিয়ে তুলেন। কৃষ্ণ কেউ রাধা সেজে আবির নিয়ে খেলতে থাকেন।

ক্রেতাদের কাছে জানা গেল, একটি গেঞ্জির দাম ১০০ টাকা থেকে দেড়শো দুইশো টাকা, একটা পিচকির ি ৫০ টাকা থেকে ২০০ টাকা ৩০০ টাকার ৪০০ টাকা ও তার অধিক। একটি মুখোশ ৫০ টাকা থেকে দেড়শ ও দুইশো টাকা, রং ও

 

আবিরের প্যাকেট মিনিমাম ২৫ টাকা থেকে শুরু করে তাহার অধিক। ফলস চুল দেড়শ টাকা থেকে ২০০ টাকা, বেলুনের প্যাকেট কুড়ি টাকা থেকে ৫০ টাকা। এইরকমই দাম দেখা গেল বেহালা মার্কেট, নিউমার্কেট, গড়িয়াহাট মার্কেট, শ্যামবাজার মার্কেট ,লেক মার্কেট ও গড়িয়া মার্কেট এবং এমনকি খিদিরপুর মার্কেট পর্যন্ত।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell