শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউবিআইইএমও (UBIEMO)

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৯, ২০২৩, ৯:৫৩ পূর্বাহ্ণ
  • ২৪৪ ০৯ বার দেখা হয়েছে

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউবিআইইএমও (UBIEMO)

হাকিকুল ইসলাম খোকন , সিনিয়র প্রতিনিধিঃ (যুক্তরাষ্ট্র থেকে)

বাংলাদেশে রবিবার,৭ ই জানুয়ারি ২০২৪, অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউএসএ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইলেকশন মনিটরিং অর্গানাইজেশন (U B I E M O)। বাংলাদেশ নির্বাচন কমিশনের আহবানে সাড়া দিয়ে ইতিমধ্যে সংস্থাটি নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে এবং এ লক্ষ্যে সারা বাংলাদেশে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করার জন্য ৬৪ জেলায় তাদের পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। ‘গণতন্ত্রের জন্য স্বচ্ছ ও পরিচ্ছন্ন নির্বাচন’ ধারণার উপর প্রতিষ্ঠিত ইউবিআইইএমও এর প্রধান কার্যালয় উদার গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সাংবাদিক,  সামাজিক ও মানবাধিকার সংগঠক, আইনজীবিদের সমন্বয়ে সংস্থাটির কার্যনির্বাহী কমিটি গঠিত।  আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এই  সংস্থার সদস্যদের যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বিভিন্ন সময়ে হয়ে যাওয়া স্থানীয় ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে। জানা গেছে, সংস্থাটি বাংলাদেশে ৬৪ জেলায় পর্যবেক্ষক নিয়োগে গুরুত্ব দিয়েছে দেশের স্বনামধন্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ছাড়াও সামাজিক ও মানবাধিকার কর্মী এবং আইনজীবিদের যাদের পূর্ববর্তী নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে। নির্বাচনী পরিবেশ, নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের বাধাবিপত্তিহীন নির্বাচনী প্রচার ও প্রচারণা, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনে কালো টাকা ও পেশী শক্তির প্রয়োগ, নির্বাচন কর্মকর্তা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা, নির্বাচন কালীন সহিংসতার উপর গভীর নজর রাখবে বলে জানিয়েছেন সংস্থাটির সহ-সভাপতি ও সিইও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। ইতিমধ্যে সংস্থাটির কার্যনির্বাহী সদস্যদের সমন্বয়ে গঠিত একটি টিম বাংলাদেশর বিভিন্ন জেলায় বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভিজিট করছেন।সেখানে নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করছে বলে জানিয়েছেন সংস্থাটির সহ-সভাপতি সুমন সরদার। সংস্থাটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর দিনার হোসেন বলেন, যে সকল দল ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন সে সকল দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বিঘ্নে তাদের প্রচার ও প্রচারণা চালিয়ে যেতে পারে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে আমরা নজর রাখব। সংস্থাটির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ইউএসএ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইলেকশন মনিটরিং অর্গানাইজেশন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নাগরিকদের সমন্বয়ে গঠিত । আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করব, আমরা বিশ্বাস করি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বচ্ছ ও পরিচ্ছন্ন নির্বাচন হওয়া জরুরী এবং এ বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা গভীর নজর রাখছি। খবর:বাপসনিঊজ

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell