বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১১
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষে নাঃগঞ্জে আনসার ও ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৫, ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ণ
  • ২০৬ ০৯ বার দেখা হয়েছে

 

নির্বাচন উপলক্ষে নাঃগঞ্জে আনসার ও ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

 

নিজস্ব সংবাদদাতাঃ শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা –এই প্রতিপাদ্যকে ধারন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় নির্বাচন সহ দেশের সর্বত্র কাজ করে যাচ্ছে। আগামী ০৭ জানুয়ারী ২০২৪ খ্রি: অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪। উক্ত নির্বাচনেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। নারায়নগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতেও আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে চলছে সকল ধরনের প্রস্তুতি সম্পন্নের কার্যক্রম। নারায়ণগঞ্জ জেলা কমান্ডার মোঃ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর এলাকার ৩০৯ টি ভোট কেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিসি, এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্য মোতায়ের উদ্দেশ্যে ১৮ থেকে ৫০ বছরের সক্ষম আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম নারায়ণগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে সম্পন্ন হয়েছে। উক্ত বাছাই কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও তত্বাবধান করেন মোহাম্মদ মোস্তফা কামাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকতা, নারায়নগঞ্জ সদর। উপজেলা আনসার কার্যালয়ে ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এর মোট ৩০৯টি ভোট কেন্দ্রের প্রতিটি কেন্দ্রের জন্য অস্ত্রধারী ০২ জন, লাঠিসহ পুরুষ সদস্য ০৬ জন, লাঠিসহ মহিলা সদস্য ০৪ জন মোট ১২ জন করে ৩৭০৮ জন -কে বাছাই করা হয়েছে। এ বাছাই কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ফাতেমা বেগম, উপজেলা প্রশিক্ষিকা, নারায়ণগঞ্জ সদর, রোকসানা আক্তার, উপজেলা প্রশিক্ষিকা, ফতুল্লা এবং খায়রুল আলম, উপজেলা প্রশিক্ষক, নারায়ণগঞ্জ সদর। বাছাইক্রত কার্যক্রম পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম মহোদয়। এ সময় তিনি বাছাইকৃত কার্যক্রম ও নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালনের বিষয়ে প্রযোজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell