শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ধর্ষণের শিকার ছাত্রী,প্রাণে মেরে ফেলার হুমকি,শিক্ষক গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১০, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ধর্ষণের শিকার ছাত্রী,প্রাণে মেরে ফেলার হুমকি,শিক্ষক গ্রেফতার

নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি গৌতম মজুমদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা।

গ্রেপ্তার গৌতম মজুমদার ঝালকাঠির সদরের মৃত গৌরাঙ্গ মজুমদারের ছেলে ও গুয়াটন হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তনের সহকারী শিক্ষক।

বৃহষ্পতিবার (৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর সদর দপ্তর।

র‌্যাব জানায়, গ্রেপ্তার গৌতম মজুমদার ১৬ বছরের এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর ফাঁকে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করে কৌশলে নিজ ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। গত ৩ মে সকাল ৭টার দিকে ফাঁকা বাসার দরজা বন্ধ করে ওই ছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন।

একপর্যায়ে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাবাসহ স্বজনরা ওই ছাত্রীর সন্ধানে নামে।  পরে বেলা ১১টার দিকে তাকে শিক্ষক হেমায়েত উদ্দিনের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।

এদিকে আসামি কৌশলে ধর্ষণের ভিডিও ও আপত্তিকর কিছু ছবি তুলে নিজের ব্যক্তিগত মোবাইল ও ল্যাপটপে সংরক্ষণ করে রাখেন।

অপরদিকে ধর্ষণের শিকার ছাত্রী ও তার পরিবার আইনের আশ্রয় নিতে চাইলে, ধারণকৃত ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে শিক্ষক হেমায়েত উদ্দিন।

নানা বাধা-বিপত্তি ও হুমকি ধামকির পর ভুক্তভোগী ছাত্রীর বাবা এ ঘটনায় ঝালকাঠি জেলার সদর থানায় ‘নারী ও  শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় বাদী হয়ে  একটি ধর্ষণ মামলা করেন।

বিষয়টি নিয়ে ওই এলাকায় বেশ চাঞ্চল্য ও জনমনে ক্ষোভের সৃষ্টি হলে র‌্যাব—৮, সিপিএসসি, ক্যাম্প ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। যার মাধ্যমে অবস্থান শেনাক্ত করে পিরোজপুর জেলার সদর থানাধীন লখকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে শিক্ষার্থী ধর্ষণের মামলার প্রধান আসামি হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়াতনের সহকারী শিক্ষক গৌতম মজুমদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে ঝালকাঠি জেলার সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell