রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৩
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

নওগাঁয়  নারীর মামলায় দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৭, ২০২৪, ১০:২০ পূর্বাহ্ণ
  • ৪৯১ ০৯ বার দেখা হয়েছে

নওগাঁয়  নারীর মামলায় দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান ও মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী একজন নারী বাদী হয়ে আদালতে মামলা করেন। সেই মামলায় দুজনকেই সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে গত ৩ অক্টোবর এ আদেশ দেওয়া হয়। রোববার (৬ অক্টোবর) সাময়িক বরখাস্তের আদেশ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামানের বিরুদ্ধে মোছা. নাজনীন নাহার খানম রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করেন ২০২২ সালের ১৬ নভেম্বর। যা বর্তমানে ক্রিমিনাল কেস নং-২৩১/২০২৩-এ রূপান্তরিত হয়ে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।

মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান আদালতে হাজির হয়ে জামিন পান। আহসানুজ্জামানকে বি.এস.আর পার্ট-১ এর বিধি-৭৩ এর নোট-১ ও নোট-২ অনুযায়ী ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানের বিরুদ্ধে মোছা. নাজনীন নাহার খানম রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করেন ২০২২ সালের ১৬ নভেম্বর। যা বর্তমানে ক্রিমিনাল কেস নং-২৩১/২০২৩-এ রুপান্তরিত হয়ে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।

মামলায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খান আদালতে হাজির হয়ে জামিন পান। আহসান খানকে বি.এস.আর পার্ট-১ এর বিধি-৭৩ এর নোট-১ ও নোট-২ অনুযায়ী ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত হলো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell