মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নওগাঁয় মাদক মামলায় নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৯, ২০২৩, ১১:২১ অপরাহ্ণ
  • ১৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

নওগাঁয় মাদক মামলায় নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

নওগাঁয় মাদক মামলায় মর্জিনা বেগম (৩৬) নামের এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মর্জিনা চাঁপাইনাববগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী এলাকা থেকে মর্জিনাকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর সদস্যরা। এ ঘটনায় পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। ওই বছরই মামলার তদন্ত কর্মকর্তা মর্জিনার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলায় আট সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় দেন।

নওগাঁ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল খালেক জানান, শুনানিতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে।

মামলায় আসামিপক্ষে শুনানি করেন নওগাঁ জজ আদালতের আইনজীবী শুভ্র সাহা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell