বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪৬
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

নগ্ন ছবি ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, গ্রেফতার ২

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৬, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ
  • ২৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নগ্ন ছবি ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, গ্রেফতার ২

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনশি।

গ্রেফতাররা হলেন পাবনা শহরের ফজলুল হক রোডের মুক্ত টেইলার্সের মালিক মুন্না হোসেন এবং তার স্ত্রী মুক্তা খাতুন।

ঘটনার বিবরণে পুলিশ সুপার বলেন, যশোর থেকে এসে পাবনায় পাটের ব্যবসা করতেন ইসমাইল হোসেন। মাঝে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় তার। পরবর্তীকালে মুক্তা খাতুন সুপরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সুযোগে পরিকল্পিতভাবে ইসমাইল হোসেনের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন তিনি।

তিনি বলেন, পরবর্তীকালে ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে তাকে গত ২০ মার্চ রাধানগর ময়দানপাড়ায় আসামিদের নিজস্ব বাসায় আসতে বলেন। সেখানে গেলে বাদীকে ডাইনিং রুমে আটক করে মুন্না এবং মুক্তা খাতুনসহ তাদের দুই/তিনজন সহযোগী জোর করে ইসমাইলকে নগ্ন করে ছবি তোলেন। এসময় তাকে মারধরও করা হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, একপর্যায়ে আসামিরা ইসমাইলকে প্রাণে মেরে ফেলা এবং নগ্ন ছবি ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় বিকাশে ১ লাখ ২৩ হাজার টাকা আদায় করেন এবং ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইলফোন ছিনিয়ে নেন। পরবর্তীকালে আরও ২০ হাজার টাকা না দিলে নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।

পুলিশ সুপার আকবর আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অভিযোগ দিলে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওইদিনই মুক্তা টেইলার্স থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পাবনা ডিবির ওসি এমরান মাহমুদ তুহিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell