শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪৪
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নরসিংদীতে ছাত্রীকে বাসায় ডেকে এনে অশালীন আচরণ ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে-উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারাগারে

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৮, ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

 

নরসিংদীতে ছাত্রীকে বাসায় ডেকে এনে অশালীন আচরণ ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে-উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারাগারে

নরসিংদীর বেলাবোতে প্রাক্তন এক ছাত্রীকে বাসায় ডেকে এনে অশালীন আচরণ ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে মুক্তার হোসেন নামের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১৭ মে) ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত মুক্তার হোসেন আমলাব নারায়ণপুর মরজাল (এএনএম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে অশালীন আচরণ, শ্লীলতাহানির চেষ্টাসহ অসঙ্গতিপূর্ণ কথাবার্তার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৬ মে) দুপুরে প্রধান শিক্ষক মুক্তার হোসেনের বিচার ও স্কুল থেকে বহিষ্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

মামলা সূত্রে জানা য়ায়, গত ২৪ এপ্রিল সকালে প্রধান শিক্ষক মুক্তার হোসেন প্রাক্তন ওই ছাত্রীর মোবাইল ফোনে কল করে তার বাসায় খাওয়ার জন্য দাওয়াত দেন। দাওয়াত খেতে দুপুরে ওই ছাত্রী তার বাসায় যান। সেখানে যাওয়ার পর দেখা যায়, বাসায় কেউ নেই। এসময় প্রধান শিক্ষক তাকে একা পেয়ে বিভিন্ন অশালীন আচরণসহ শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনার কথোপকথন ওই ছাত্রী তার নিজের মোবাইলে রেকর্ড করে রাখেন। পরে তিনি কৌশলে ওই বাসা থেকে বেরিয়ে আসেন। এরপর অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষক মুক্তার হোসেনের বিচার ও স্কুল থেকে বহিষ্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। ওই ঘটনার পরপরই প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য বেলাবো থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নরসিংদী মডেল থানায় হস্থান্তর করা হয়।

অডিওটির ঘটনাস্থল নরসিংদী শহর হওয়ায় ওই শিক্ষককে রাতেই নরসিংদী মডেল থানায় পাঠায় বেলাবো থানাপুলিশ। এরপর ছাত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে রাত ১২টার দিকে সদর থানায় মামলা করেন। আজ দুপুরে গ্রেফতার মুক্তার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, অভিযুক্তকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell