শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৮
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

নরসিংদীতে পুলিশ লাইনসে কিট প্যারেড অনুষ্ঠিত : শৃঙ্খলা ও মানোন্নয়নে গুরুত্বারোপ পুলিশের।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৬, ২০২৫, ৩:২২ পূর্বাহ্ণ
  • ৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

নরসিংদীতে পুলিশ লাইনসে কিট প্যারেড অনুষ্ঠিত : শৃঙ্খলা ও মানোন্নয়নে গুরুত্বারোপ পুলিশের।

নরসিংদী প্রতিনিধি।। আজ রবিবার (৫ অক্টোবর) সকাল ৮টায় নরসিংদী পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয় নিয়মিত “কিট প্যারেড”। পুলিশ সদস্যদের পোশাক, সরঞ্জাম, ব্যবহৃত উপকরণ এবং সার্বিক শৃঙ্খলা পর্যালোচনা ও মানোন্নয়নের উদ্দেশ্যে এই কিট প্যারেড আয়োজন করা হয়। কিট প্যারেডটি পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নরসিংদীসহ জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ। প্যারেডে পুলিশ সদস্যদের পোশাক, জুতা, ব্যাজ, বেল্ট, টুপি, রেইনকোটসহ অন্যান্য সরঞ্জামের প্রাধিকার, প্রাপ্ততা, গুণগত মান এবং পরিচ্ছন্নতা সঠিকভাবে পরীক্ষা করা হয়। এছাড়াও দায়িত্ব পালনের সময় শৃঙ্খলা ও পেশাগত আচরণ বজায় রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, বলেন—

“কিট প্যারেড শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বের প্রতীক। একজন পুলিশ সদস্যের পরিচ্ছন্ন পোশাক ও সরঞ্জাম তার দায়িত্বশীলতার প্রতিফলন। তাই নিয়মিত কিট প্যারেডের মাধ্যমে সদস্যদের শৃঙ্খলা ও মানোন্নয়ন নিশ্চিত করা আমাদের লক্ষ্য।”

তিনি আরও যোগ করেন যে, পুলিশের পোশাক ও উপকরণের যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও নিয়মিত পরিদর্শনের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে। এ সময় উপস্থিত কর্মকর্তারা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, দায়িত্ববোধ ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ দেন। প্যারেড শেষে পুলিশ সুপার সন্তুষ্টি প্রকাশ করেন এবং নিয়মিতভাবে এ ধরনের পরিদর্শন অব্যাহত রাখার নির্দেশ দেন। উল্লেখ্য, কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের ব্যক্তিগত শৃঙ্খলা, পোশাক পরিচ্ছন্নতা ও পেশাদার আচরণ মূল্যায়ন করা হয়, যা পুলিশ বাহিনীর সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগে পুলিশের সেবা আরও দক্ষ, মানবিক ও সুশৃঙ্খল হবে বলে আশা করছে জেলার সাধারণ মানুষ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell