শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৭
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

নরসিংদীতে সাংবাদিকদের পিকনিক গাড়ীতে চাঁদার দাবীতে হামলা -আহত ১০- গ্রেফতার ২।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৭, ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ
  • ৩৪ ০৯ বার দেখা হয়েছে

 

নরসিংদীতে সাংবাদিকদের পিকনিক গাড়ীতে চাঁদার দাবীতে হামলা -আহত ১০- গ্রেফতার ২।

নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর মাধবদীতে অবকাশযাপন কেন্দ্র ‘ড্রিম হলিডে পার্ক’র সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পিকনিক বাসে চাঁদা চেয়ে হামলা করেছে একদল সন্ত্রাসী। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন, এদের মধ্যে ছয়জন রক্তাক্ত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে পিকনিক শেষে পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

আক্রান্ত সাংবাদিকরা জানান, বার্ষিক ফ্যামিলি ডে উদযাপনে ক্র্যাবের ৩০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সোমবার সকালে ড্রিম হলিডে পার্কে যান। পার্কের বিপরীতে একটি খালি জায়গায় তাদের বহনকারী কিছু বাস পার্কিং করা হয়।

পার্কে দিনভর আনন্দ উৎসব শেষে বিকেলে তারা ঢাকায় ফিরতে বাসে ওঠেন। তখন স্থানীয় একদল সন্ত্রাসী কিছু বাস আটকে চাঁদা দাবি করে।

সাংবাদিকরা তাদের বোঝানোর চেষ্টা করলে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে।
এতে নারী-শিশুসহ বাসে থাকা যাত্রীরা ভয়-আতঙ্কে কান্না-চিৎকার শুরু করেন। হামলায় সাংবাদিক ফয়েজ, সাংবাদিক শাহেদ, সাংবাদিক মহসিনসহ প্রায় ১০ জন আহত হন। তবে সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তখনই সেখানে গিয়ে দুজনকে আটক করে।
সাংবাদিকরা জানান, ক্র্যাব সদস্য শাহেদ বেশ কয়েক বছর আগে টঙ্গী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাসের পর মাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একসময় তার মাথার খুলি ফ্রিজে রেখে পরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সেই মাথায় তাকে বারবার আঘাত করে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা।

ঘটনাস্থল থেকে এক সাংবাদিক বলেন, তাদের হাতে রড ছিল, বাসে আগুন দিয়ে সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। মদ্যপ অবস্থায় যা-তা ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়।
গাড়িতে থাকা নারী ও শিশুদের জন্য বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয় তখন।
এ বিষয়ে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল নগর সংবাদ কে বলেন, আমরা মাধবদী থানায় অবস্থান করছি। পুলিশ দুজনকে হাতেনাতে আটক করেছে।

যোগাযোগ করলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম নগর সংবাদ কে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

 

 

 

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাবে বিকল্পধারা বাংলাদেশ

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell