শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৫
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

না.গঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৫, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

না.গঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বউ বাজার শান্তিনগর এলাকায় একটি কুন প্রস্তুতকারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৭টায় নূর আলমের মালিকানাধীন কুন কারখানায় লাগা আগুন পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের চারটি গার্মেন্ট ওয়েস্টেজের গোডাউনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে শুরুতে একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে পানি ফুরিয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটে। পরবর্তীতে আরও পাঁচটি ইউনিট এসে যৌথভাবে কাজ শুরু করে। সকাল ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রাও আগুন নেভাতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর জানান, তার গোডাউনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিল যা সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া মুসলিম, বাবুল, ও হাশেম নামে আরও তিন ব্যবসায়ীর গোডাউনও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে গিয়ে স্থানীয় দুই স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম জিহাদ। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, “আগুনের তীব্রতা বেশি ছিল এবং এলাকায় পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। তবে স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell