রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৬
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

নাজিরপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বজনদের

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৪, ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পিরোজপুরের নাজিরপুরে ঝর্ণা বিশ্বাস (৪৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ স্বজনদের।

নিহত ঝর্ণা ওই উপজেলার দেউলবাড়ী দোবার ইউনিয়নের পদ্মডুবি গ্রামের সতিন্দ্র নাথ বিশ্বাসের স্ত্রী।

তিনি বরিশালের বানারিপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের
গুনধর ঘরামির মেয়ে।

 

ঝর্ণার ভাই গৌতম ঘরামী বলেন, বৃহস্পতিবার (২৩ জুন) রাতে আমার বোনকে হত্যা পর গোপনে পুড়িয়ে ফেলাকালে স্থানীয়রা বিষয়টি আমাদের জানান। ওই রাতে পুলিশের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, ভগ্নিপতি সতিন্দ্র নাথ বিশ্বাসকে মৃত্যুর কারণ জিজ্ঞাসা করলে জানান- বৃহস্পতিবার সকালে ঝর্ণা হঠাৎ অসুস্থ হলে বিকেলে চিকিৎসার জন্য জেলার নেছারাবাদে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিন্তু এর আগে পরিবারের পক্ষ থেকে তাদের কিছুই জানানো হয়নি বলে জানান গৌতম ঘরামী।

ঝর্ণার বোন সুরবালা বিশ্বাস অভিযোগ করে বলেন, ভগ্নিপতি সতিন্দ্র নাথের আগে একটি বিয়ে ছিল। সেই স্ত্রীকেও তিনি হত্যা করেছেন। পরে তার বোন ঝর্ণাকে বিয়ে করেন সতিন্দ্র নাথ। ঝর্ণা দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এ ব্যাপারে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, নিহতের স্বামীর দাবি তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। তবে ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell