বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৮
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

নাটোর মশিন্দা গ্রামে জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলায় নিহত ১আহত ১৬

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৪, ২০২২, ১২:৫০ পূর্বাহ্ণ
  • ২৫৯ ০৯ বার দেখা হয়েছে

নাটোর মশিন্দা গ্রামে জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলায় নিহত ১আহত ১৬

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে সংঘর্ষে বেলাল হোসেন (৬১) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন মশিন্দা গ্রামের মোজাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মশিন্দা গ্রামের মকিমের মোড়ে বেলাল হোসেন ও আহসান উদ্দিনের ছেলেদের মধ্যে বিরোধপূর্ণ একটি জমিতে মুদি দোকান করেন বেলাল হোসেন। সকালে বেলাল হোসেন ওই দোকানে যাওয়ার পথে আহসানের ছেলেরা হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এতে ফলা ও তীরের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে তীরবিদ্ধ রুহুল আমিন ও আলাউদ্দিন এবং ফলাবিদ্ধ কামরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন মশিন্দা গ্রামের নিপ্পন আলী, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, মুঞ্জুর রহমান, শাহরিয়ার নাফিজ, বকুল হোসেন, আব্দুল খালেক, নজরুল ইসলাম ও জুয়েল আলী।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell