শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫২
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লাখো নেতাকর্মী নিয়ে শান্তি সমাবেশে যোগদান করেছে- প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান। 

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৯, ২০২৩, ৪:৫০ পূর্বাহ্ণ
  • ৩১৯ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লাখো নেতাকর্মী নিয়ে শান্তি সমাবেশে যোগদান করেছে- প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

দীর্ঘদিন পর শামীম ওসমান ঢাকার রাজপথে হ্যান্ড মাইক হাতে নিয়ে নিজেই ‘তালে তালে, লড়াই হবে শেখ হাসিনা, জিতবে কারা, শেখ হাসিনা’ আল্লাহ আল্লাহ আল্লাহ, বলে স্লোগান দেন। এসময় শামীম ওসমানের অনুসারীরাও নেতার সাথে তালে তালে স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ মুখরিত করে তোলে।

Open photo

শুক্রবার (২৮ জুলাই) দুপুর তিনটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

এদিকে শান্তি সমাবেশকে সফল করার লক্ষ্যে দুপুরেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৩০০ বাস ও বিভিন্ন ট্রাক ও পরিবহনে চড়ে ঢাকায় সমাবেশের উদ্দেশে রওনা দেন। পরে দুপুর আড়াইটার দিকে নেতাকর্মীদেরকে একত্রিত হয়ে এমপি শামীম ওসমানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে শান্তি সমাবেশে যোগদান করেন তারা।

এ সময়ে শামীম ওসমান বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ থেকে ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী দিয়ে এরই মধ্যে এ মাঠ পুরো ভরে গেছে। আমরা প্রমাণ করে দিতে চাই নারায়ণগঞ্জের মাটি এক সময়ে আওয়ামী লীগের ঘাটি ছিল এবং এখনও আছে।

যেকোনো অবস্থান মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় আছে এবং সেটি আমরা করব তবে শান্তিপূর্ণভাবে। কারণ আমরা মনে করি উপরে আল্লাহ রাব্বুল আলামিন, নিচে আমাদের জনতা আর আমাদের পরিচালক হচ্ছেন শেখ হাসিনা, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Open photo
সঞ্চালনা করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell