মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টিপু ও তার সহযোগীদের বিরুদ্ধে ভুক্তভোগী নারী দুলালী বেগমকে রাতভর ক্লাবে আটকে নির্যাতণ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৬, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ
  • ৩১৫ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টিপু ও তার সহযোগীদের বিরুদ্ধে ভুক্তভোগী নারী দুলালী বেগমকে রাতভর  ক্লাবে আটকে নির্যাতণ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের

Open photo ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, দাবিকৃত ৫০ হাজার টাকা দিতে না পারায় এই অমানবিক নির্যাতন করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের পূর্ব লামাপাড়ার একটি ক্লাবের ঘটনাটিতে সোমবার (৫ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী ওই নারীর নাম দুলালী বেগম (৪৮)। সে বগুড়া জেলার নয়মাইল বারান্দা এলাকার বাদশা মিয়ার স্ত্রী। বর্তমানে জালকুড়িতে পরিবার নিয়ে গার্মেন্টসে কাজ করে জীবিকা নির্বাহ করেন। টিপু সুলতান ছাড়া অন্য অভিযুক্তরা হলেন- নাজমুল ইসলাম, শিমুলসহ অজ্ঞাত আরও বেশ কয়েক জন।

 

অভিযুক্ত সকলের বাড়ি ফতুল্লার কুতুবপুরের পূর্ব লামাপাড়া এলাকায়। দুলালী বেগম জানান, তাঁর বড় ছেলে ইব্রাহিমের সাথে ২০ বছর বয়সী কাকলি আক্তার প্রেমের সূত্র ধরে একে একে ২ বার চলে আসে। পরে ৪ থেকে ৫ মাস আগে তারা কাজী ডেকে বিয়ে করেন। কিন্তু মেয়ের বাবা তাঁর পুত্রবধুকে জোর করে নিয়ে চলে যায় এবং নানা ভাবে হুমকি-দামকি দেয়। এরই ধারাবাহিকতায় ৪ জুন রাত ৮টার দিকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টিপু সুলতান বিষয়টি মিমাংসার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ছাত্রলীগের সহ-সভাপতি টিপু সুলতান ও তার সহযোগীরা পেটে, বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে লাথি, কিল, ঘুষি মেরে মারাত্মক নীলাফোলা জখম করেন। এ সময় তাঁর বাম কানের পর্দা ফেটে যায়। পরে রাত আনুমানিক ৩টার দিকে ক্লাব থেকে বের করে দেয় টিপু সুলতানরা। স্থানীয়দের সহযোগীতায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে ৫ জুন ভোর রাতে বাড়িতে ফিরেন।

এ ব্যাপারে অভিযুক্ত টিপু সুলতানকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে  পরে কথা বলবে জানায়। তবে, অপর অভিযুক্ত নাজমুল ইসলাম নারীকে রাতভর আটকে রাখার বিষয়টি স্বীকার করে বলেন, বাহিরে হয়তো মারধর করা হয়েছে। আমরা ক্লাবের ভিতরে ছিলাম। দুপুরে অভিযোগ দায়ের করা হলেও বিকাল ৫টা পর্যন্ত ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রেজাউল করিম দিপু ও তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আনোয়ার কামাল হারুন কোন কিছু জানে না বলে জানিয়েছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান জানান, অভিযোগের সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell