শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১৭
শিরোনামঃ
মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নারায়ণগঞ্জ ডিআইটি এলাকায় আয়োজিত “গণ অধিকার পরিষদ” গণসমাবেশ- ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের নতুন স্বাধীন বাংলাদেশে পরিবর্তন ঘটাতে গণ অধিকার পরিষদ কাজ করে যাবে,,ভিপি নুরুল হক নুর

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২৪, ১:৩২ পূর্বাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ ডিআইটি এলাকায় আয়োজিত “গণ অধিকার পরিষদ” গণসমাবেশ- ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের নতুন স্বাধীন বাংলাদেশে পরিবর্তন ঘটাতে গণ অধিকার পরিষদ কাজ করে যাবে,,ভিপি নুরুল হক নুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। জামায়াত, গণ অধিকার পরিষদসহ আরও বিভিন্ন রাজনৈতিক দল আছে। কিন্তু কোনো দলই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বরং রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে টোপ ও সুবিধা দিয়ে বিভক্ত করে রেখেছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

নুরুল হক নুর বলেন, ‘আমরা যখন ২০২২ সালের ৩০ ডিসেম্বর থেকে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে একদফা দাবি আদায়ে আন্দোলন করেছিলাম, তখন অনেকেই রাজপথে আসেননি। গোপনে গোপনে কেউ ডিজিএফআই থেকে টাকা খেয়ে, শেখ হাসিনার সঙ্গে সমাঝোতা করে এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার চেষ্টা করেন। কাজেই ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া নতুন স্বাধীন বাংলাদেশে পরিবর্তন ঘটাতে গণ অধিকার পরিষদ পুরোদমে কাজ করে যাবে।’

গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ হোসেন ভূঁইয়াসহ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell