শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৫
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

নারায়ণগঞ্জ বন্দরে দিপালীকে কুপিয়ে হত্যা,স্বামী কে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১, ২০২৪, ১০:০২ অপরাহ্ণ
  • ২৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

নারায়ণগঞ্জ বন্দরে দিপালীকে কুপিয়ে হত্যা,স্বামী কে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের বন্দরে দিপালী রানী (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একইসঙ্গে তার স্বামী শ্যামল চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ মার্চ) সকালে বন্দরের লেজাস এলাকার একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে গুরুতর আহত শ্যামল চন্দ্র দাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া ও কেয়ারটেকার ফরিদা বেগম ও তার ছেলে সিয়ামকে আটক করা হয়েছে। তবে ফরিদার স্বামী পলাতক আছেন।

 

নিহত দিপালী রানীর মেয়ে মলি বলেন, সকালে মাকে গার্মেন্টসে যাওয়ার জন্য ডাকতে গেলে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সেইসঙ্গে দেখি বাবা আহত অবস্থায় বেঁচে রয়েছেন। বাবা আমাদের হত্যাকারীদের বিবরণ দিয়ে গেছেন। তিনি আরও বলেন, ফরিদার সঙ্গে গ্যাসের চুলায় রান্না নিয়ে দ্বন্দ্ব ছিল আমাদের। সেই দ্বন্দ্ব থেকেই আমার মাকে হত্যা ও বাবাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক নগর সংবাদ কে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত স্বামীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে ফরিদা ও তার ছেলেকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলতে পারবো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell