মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩১
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া এলাকায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৭, ২০২৪, ৩:০১ পূর্বাহ্ণ
  • ১৯৮ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া এলাকায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ,শহর প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় নাসির শেখ (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ জুন) রাতে মণ্ডলপাড়া এলাকার মা হোটেলের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাসির শেখ ফতুল্লার ফরাজীকান্দা এলাকার আল আমীন মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবুল শেখের ছেলে। তিনি একটি হোসিয়ারির শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই মুখে কাপড় বেধে বেশ কয়েকজন অজ্ঞাত যুবক এসে মণ্ডলপাড়ার মা হোটেলের সামনে নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে উদ্ধার করে শহরের ১০০ শয্যার ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, নাসিরকে মৃত ঘোষণা করেন।

নাসির শেখের বড় ভাই আলম শেখ বলেন, ঋষিপাড়ার আলম আর ওর ভাই অয়ন ও সাগরসহ মোট তিনজন মিলে আমার ভাইকে হত্যা করেছে। তাদের সঙ্গে আমার ভাইয়ের কী নিয়ে দ্বন্দ্ব ছিলো, তা আমাদের জানা নেই। সবার সামনে তারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমার ভাই হোসিয়ারিতে কাজ করতো। ও কোনো খারাপ কিছু করতো না। আমরা খুনিদের ফাঁসি চাই।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন নগর সংবাদ কে বলেন, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে। হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell