মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

নারায়ণগঞ্জে বিএনপি ও জামায়াতের ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৬, ২০২৩, ১:৪৫ পূর্বাহ্ণ
  • ২২০ ০৯ বার দেখা হয়েছে

 

বিএনপি ও জামায়াতের ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে সড়কে পেট্টোল ঢেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

নারায়ণগঞ্জ শহরে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুর নেতৃত্বে বিএনপি এবং মহানগর যুবদল আলাদা ভাবে বিক্ষোভ করে।এদিকে অবরোধ সফল করতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, জেলা ও মহানগর যুবদল।

Open photo

এছাড়া আড়াইহাজারে বিক্ষোভ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদের সমর্থকরা। রোববার (৫ নভেম্বর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, শিমরাইল ও সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়েতে টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে সানারপাড় এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং শিমরাইল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতৃত্বে কয়েকটি টায়ার পুড়িয়ে তাতে আগুন দেয়া হয়। এসময় নেতাকর্মীরা সড়কে অবস্থান করে নানা স্লােগান দেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তবে অল্প সময়ের মধ্যে সড়ক থেকে সরে যান তারা। এদিকে সকালে এশিয়ান হাইওয়েতে সাদেক ও সজিবের নেতৃত্বে জেলা যুবদলের নেতাকর্মীরা সড়কে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় তারা অবরোধের পক্ষে ও সরকারের পদত্যাগের দাবিতে মিছিল করে। ওদিকে সকালে অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সমর্থকরা সড়ক অবরোধ করে সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জানান, অবরোধে যেকোনো অরাজকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell