শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৭
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

নারায়ণগঞ্জে বিএনপির পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২, ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ণ
  • ৩৪৭ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জে বিএনপির পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

নারায়ণগঞ্জে কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সদর এলাকায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) বিকেলে গ্রেফতার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চেয়ে কারাগারে পাঠানো হয়েছে। ৩ এপ্রিল এ বিষয়ে শুনানি হবে।

 

গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভূইয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, বিএনপি নেতা কামাল আহমেদ, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা কামালউদ্দিন জনি।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় করা নাশকতা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত ৩ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন।

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে ঘিরে রাত থেকে নেতাকর্মীদের ঘরে ঘরে অভিযান চালিয়েছে পুলিশ। যাকে পেয়েছে ধরেছে। যাদের পায়নি তাদের বাড়িঘরেও খুঁজেছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা  বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। নির্দিষ্ট করে কারও বাসায় অভিযান চালানো হয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell