শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৭
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

নারায়ণগঞ্জে লাইসেন্স বিহীন আয়শা জেনারেল হসপিটাল, ইমন ডায়গনস্টিক সেন্টার, অ্যালিস ডায়াগনষ্টিক-সিলগালা করেন,,জেলা সিভিল সার্জন।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৮, ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ণ
  • ৩০৯ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জে লাইসেন্স বিহীন আয়শা জেনারেল হসপিটাল, ইমন ডায়গনস্টিক সেন্টার, অ্যালিস ডায়াগনষ্টিক-সিলগালা করেন,,জেলা সিভিল সার্জন।

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি।। নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন তিনটি ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করেছে জেলা সিভিল সার্জন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সিলগালাকৃত ডায়াগনষ্টিক সেন্টারগুলো হলো শহরের খানপুর এলাকার আয়শা জেনারেল হসপিটাল অ্যান্ড ল্যাব, ইমন ডায়গনস্টিক সেন্টার ও অ্যালিস ডায়াগনষ্টিক সেন্টার। এসময় আরও চারটি ডায়াগনষ্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে। অভিযান নিয়ে জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান নগর সংবাদ কে বলেন, আমরা নারায়ণগঞ্জে ১১টি অনুমোদনহীন ক্লিনিক ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছিলাম। ওইসব অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে কিনা সেটা দেখতে মঙ্গলবার আমার নেতৃত্বে জেলার স্বাস্থ্য বিভাগের একটি টিম অভিযানে গিয়েছিলাম। এসময় নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখায় শহরের খানপুর এলাকার তিনটি ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আবেদন প্রক্রিয়াধীন থাকলেও বন্দরের কদমরসুল ডায়াগনষ্টিক সেন্টার, গ্যাস্ট্রোলিভ ডায়াগনষ্টিক সেন্টারসহ চারটি ডায়াগনষ্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে। ওইসব প্রতিষ্ঠান দ্রুত তাদের লাইসেন্স করাতে ব্যর্থ হলে আমরা সেগুলোও বন্ধের বিষয়ে অভিযান পরিচালনা করবো। পর্যায়ক্রমে তালিকাভুক্ত অনুমোদনহীন সবগুলো প্রতিষ্ঠানেই অভিযান পরিচালনা করা হবে। চলতি বছরের মাঝামাঝি রাজধানীর ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর কড়া নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। পরে নারায়ণগঞ্জে লাইসেন্সহীন ১১ টি হাসপাতাল ও ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell