রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫২
শিরোনামঃ
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়ির দেওয়ালে পোস্টার সাঁটিয়ে ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা-আমরা ১৫-৪-২০২৫ তারিখে আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৪, ২০২৫, ৬:২৩ পূর্বাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়ির দেওয়ালে পোস্টার সাঁটিয়ে ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা-আমরা ১৫-৪-২০২৫ তারিখে আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু-এমন বার্তায় ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি(সোনারগাঁ )

(১ এপ্রিল) দিনগত গভীর রাতে সোনারগাঁ পৌরসভার কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার আমির হোসেন ভূঁইয়া ও তার চাচাতো ভাই দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে এই বার্তা দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা প্রথমে গত ২৫ মার্চ ভুক্তভোগীদের বাড়িতে হুমকি দিয়ে চিঠি পাঠায়। মঙ্গলবার রাতে দ্বিতীয় দফায় একই ধরনের হুমকি দিয়ে সাদা কাগজে লিখে বাড়ির দেওয়ালে সাঁটিয়ে রাখে। এমন বার্তায় বাড়ির আশপাশের মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী আমির হোসেন ভূঁইয়া বলেন, ‘৭-৮ বছর আগে একবার ডাকাত দল আমাদের বাড়িতে হানা দেয়। ওইসময়ে সবাই সজাগ হয়ে যাওয়ার কারণে তেমন কিছু নিতে পারেনি। আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। তবে জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আদালতে একটি মামলা চলছে।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell