সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

নারায়ণগঞ্জ খানপুরে করোনা ভাইরাস ও ডেঙ্গু ভাইরাস বিষয়ক সচেতনতামূলক সংগঠনের আয়োজন করা হয়।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৭, ২০২১, ১২:৫৭ পূর্বাহ্ণ
  • ৩২২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।

নারায়ণগঞ্জ শহরের খানপুরে করোনা ভাইরাস ও ডেঙ্গু ভাইরাস বিষয়ক সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪ টায় নগরীর খানপুর বৌ বাজার এলাকায় মিশাল ফাউন্ডেশন ও আমরা খানপুরবাসী সংগঠনের আয়োজনে কর্মসূচীটি পালন করা হয়।

এর আগে, সবাইকে সচেতন করার উদ্দেশ্যে শিশুদের নিয়ে একটি র‌্যালি বের হয়ে খানপুর সরদারপাড়া মাদ্রাসা থেকে রেললাইন হয়ে জোড়া ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয়।

মিশাল ফাউন্ডেশনের চেয়ারম্যান নাঈম হোসেন মিশালের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সামসুজ্জামান ভাষানী, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল, নাসিক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুল হাসান রিয়েল, আমরা খানপুরবাসী সংগঠনের সভাপতি জাহাঙ্গীর কবির পোকন, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন, সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, রিপন হোসেন সহ আরও অনেকে।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর কবির পোকন বলেন, করোনা সংক্রমণ রোধে যে যার অবস্থান থেকে প্রথমে নিজেদের সচেতন রাখতে হবে। সরকারের একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়। তাই আমরা সম্মিলিতভাবে, সকলে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহয়তা করবো। সবাই মাস্ক পরবো, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিবো।

তিনি আরও বলেন, ভ্যাকসিনের ব্যাপারে সবাইকে আরও সচেতন হতে হবে। সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। আমরা অভিভাবকরা ও সমাজের সচেতন নাগরিকরা যদি সবাইকে সচেতন করতে পারি তাইলে করোনার সংক্রমণ রোধ সম্ভব।

সমাপণী বক্তব্যে মিশাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাঈম হোসেন মিশাল বলেন, আমাদের এই কর্মসূচী মূলত করোনা ভাইরাস ও ডেঙ্গু বিষয়ক সচেতনতার। তাই সবার উদ্দেশ্যে বলতে চাই, যে যার অবস্থান থেকে আগে সচেতন হউন। ঘরে বাইরে মাস্ক ব্যবহার করুন।

তিনি আরও বলেন, অনেক দিন ধরেই মিশাল ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভ্যাকসিনের নিবন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সকলেই মিশাল ফাউন্ডেশন কার্যালয়ে এসে টিকার ভ্যাকসিন নিবন্ধন করবেন। একই সাথে টিকার আওতায় আসবেন। আমাদের এই কার্যক্রম এখনও চলমান। আমরা সম্পূর্ণ বিনামূল্যে করোনা ভ্যাকসিনের নিবন্ধন করছি।

সকলের কাছে অনুরোধ জানিয়ে মিশাল বলেন, গত এক মাস ধরে মিশাল ফাউন্ডেশনের টিকা ও অক্সিজেন প্রদান কার্যক্রম চলছে। খানপুর সরদারপাড়া মাদ্রাসার অপরপাশে মিশাল ফাউন্ডেশনের কার্যালয়। এখানে এসে সকলেই টিকার নিবন্ধন করবেন এবং টিকা নিবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell