শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫১
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার শাহ আলমের বিদায় অনুষ্ঠান-দীর্ঘ ২৮ বছর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৮, ২০২২, ১:০০ পূর্বাহ্ণ
  • ২৬৭ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার শাহ আলমের বিদায় অনুষ্ঠান সোমবার (১০ অক্টোবর) বিকালে প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কার্যকরী কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আহসান সাদিক শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, কার্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য হাফিজুর রহমান মিন্টু, মোস্তফা করিম, এম আর কামাল, মনির হোসেন, রফিকুল ইসলাম, এম এ খান মিঠু, দীলিপ কুমার মন্ডল ও নতুন ম্যানেজার মাসুম বিল্লাহ।

বিদায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ম্যানেজার হিসেবে শাহ আলমের দীর্ঘ ২৮ বছরের কর্মকালীন সময়ের নানা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। দীর্ঘ এই সময়ে প্রেসক্লাবের সকল সদস্যদের সাথে শাহ আলমের নিবিড় একটা সম্পর্ক গড়ে উঠে। যা ভুলে যাওয়ার মতো নয়। প্রেসক্লাব কর্তৃপক্ষ আগামী দিনে তার সুন্দর ভবিষ্যৎ জীবন কামনা করেন।

আলোচনা সভা শেষে বিদায়ী ম্যানেজার শাহ আলমের হাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মনোগ্রাম খচিত শুভেচ্ছা স্মারকের ক্রেস্ট, ফুলের তোড়া ও উপহার তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত: দীর্ঘ ২৮ বছর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন শাহ আলম। গত ১ অক্টোবর তার স্থলাভিসক্ত হয়েছেন নতুন ম্যানেজার মাসুম বিল্লাহ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell