বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৯
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩০, ২০২১, ৮:২৭ অপরাহ্ণ
  • ২৮৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।আগামী বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। এদিন টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

এদিন ইসির ৯১তম সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল ৩টায় সভাটি শুরু হয়।

সভায় জানানো হয়, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহার একই দিনে হবে। একই তফসিলে পাঁচ পৌরসভায় ভোট হবে। সবগুলোইতে ভোট হবে ইভিএমে।

২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি হচ্ছে তৃতীয় নির্বাচন।

জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটির ভোট হয়েছিল। প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে বর্তমান সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তাই মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের (১৮০ দিন) মধ্যে চলতি বছরের ১১ আগস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান এর আগে জানান, কমিশনের সিদ্ধান্তের পর তফসিল হলে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। নির্বাচনের জন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell