শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৫
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

নারায়ণগঞ্জকে জঙ্গি খেতাব দেয়ার চেষ্টা হচ্ছে:মেয়র আইভী

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১২, ২০২১, ৯:৩০ অপরাহ্ণ
  • ৪১২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জকে জঙ্গি খেতাব দেয়ার চেষ্টা হচ্ছে:মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারা যেকোনো সংঘাতে লিপ্ত হতে চাচ্ছে এবং সুপরিকল্পিতভাবে শহরকে অস্থির করতে চাচ্ছে। ভয় অবশ্যই পাইনা। আমরা শেখ হাসিনার কর্মী। আমরা বঙ্গবন্ধুর কর্মী।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র আইভী আরও বলেন, নারায়ণগঞ্জকে জঙ্গি খেতাব দেয়ার চেষ্টা হচ্ছে। কে করছে ? কারা করছে ? তারা হলো এই আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বার্থান্বেষী লোক।

এমন নেতা আছে যার কোনো ব্যবসা নাই অথচ তার কোটি কোটি টাকা আয়। এ শহরে তাদের জায়গার কোনো অভাব নাই, টাকা দিয়ে তারা সবকিছু করতে পারে। তাদের কাছ থেকে যেন আমরা সাবধান থাকি।
শ্রমিক লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে সিটি মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিচো আয়ের লোকদের জন্যে অনেক কিছু করে যাচ্ছেন।

এই কোভিড মহামারীতে গার্মেন্টস সেক্টরের মানুষদের উনি অনেক বেশি প্রণোদনা দিয়েছেন। বিশেষ করে উনি নারী শ্রমিকদের প্রতি অনেক বেশি সহনশীল। তাদের জন্যে উনি আজকে মহিলা শ্রমিকলীগ গঠন করেছেন।

জেলা শ্রমিক লীগ নেতা আব্দুস ছালামের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, জেলা শ্রমিক লীগ নেতা মাইনুদ্দিন আহমেদ বাবুল, হুমায়ুন কবির, আখাতারুজ্জামান, ফিরোজ কায়সার আলম প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell