বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৩
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

নারায়ণগঞ্জে গিয়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন নায়ক সিয়াম

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৫, ২০২২, ১০:৩৫ অপরাহ্ণ
  • ৫৩৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নানা সময় চিত্রনায়ক সিয়াম আহমেদকে কাছে পেয়ে তার ‘পাগল’ ভক্তদের উন্মাদনা দেখা যায়। এবার নারায়ণগঞ্জে গিয়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন এই তারকা।

ঈদে সারাদেশের সঙ্গে নারায়ণগঞ্জেও মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত সিনেমা ‘শান’। মুক্তি পাওয়ার পর পরই প্রেক্ষাগৃহে পরিদর্শন শুরু করেছে টিম ‘শান’। এসময় ভক্তরা সিনেমা হলে উষ্ণ অভ্যর্থনা জানান সিয়াম-পূজাসহ বাকিদের।

বুধবার (৪ মে) শহরের মেট্রো সিনেমা হল ও সিনেপ্লেক্সে দর্শকদের কাছে মুভির রিভিউ নিতে আসে টিম ‘শান’। সিনেপ্লেক্সে এক ভক্ত সিয়ামকে কাছ থেকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান।

অভিনেতাকে দেখে মিতু নামের এক নারী ভক্ত সিয়ামকে জড়িয়ে ধরেন এবং তার হাতে ফুলের তোড়া তুলে দেন। এই তারকার সঙ্গে সেলফিও তোলেন। এসময় মিতু সিয়ামকে দেখে বলেন, ‘আপনি আমার হার্টব্রেকার’। শুনে হাসেন সিয়াম।

ওই নারী ভক্ত বলেন, ‘আমি কখনো এত খুশি হইনি, এটা আমার জীবনের সেরা ঈদ। আপনাকে (সিয়াম) দেখতে পেয়ে আমি আনন্দিত। সত্যিই কি আপনি আমার সামনে!’

এসময় তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন ও ছবি তোলেন তারা। পরে সেখানে ভক্তদের সাথে কেক কাটে টিম ‘শান’। কেক কাটার সময় সিয়ামের পাশে যায়গা পান মিতু।

No description available.

এর আগে শহরের মেট্রোহলে দর্শকদের অনুভূতি জানতে উপস্থিত হয় সিয়াম-পূজা। সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক প্রেক্ষাগৃহে পৌঁছে দর্শকদের মতামত নিচ্ছেন তারা।

টিম শান সারাদিন চেষ্টা করেছে দর্শকদের কাছে পৌঁছুতে, যারা এত কষ্ট করে বাংলা সিনেমার দুর্দিনে হলে এসে ছবি দেখছে, নিজের গাঁটের টাকা খরচ করে। আপনাদের স্যালুট। সারাদিন ছুটোছুটির পর টিম শান যখন বাসায় ফিরছে, প্রচণ্ড ক্লান্তি নিয়েও সবার চোখেমুখে শান্তি, স্বস্তি। কারণ, দর্শকেরা হলে ফিরছে। আর দর্শকেরাই এই ইন্ডাস্ট্রির প্রাণ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell