শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৪
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

নারায়ণগঞ্জে জেলায় নমুনা সংগ্রহ ৭৭৩ জনের,আক্রান্ত হয়েছে ২১৭জন।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২১, ১১:৪৩ অপরাহ্ণ
  • ৪০৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জে জেলায় নমুনা সংগ্রহ ৭৭৩ জনের,আক্রান্ত হয়েছে ২১৭জন।

করোনাভাইরাসের সংক্রামন নারায়ণগঞ্জে বেড়েই চলেছে।  গত ২৪ ঘন্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৭৩ জনের। এতে আক্রান্ত হয়েছে ২১৭জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২০ হাজার ২ জন।  এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৬ হাজার ৭০৬ জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ২৬১ জনেই আছে। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯৫৭ জনের।

সোমবার (২ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১২৮ জন ও আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৬৩ জন, সদরে মারা গেছেন ৪৯ জন ও আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৬৪ জন, বন্দরে মারা গেছেন ১৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭৫  জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫২ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৪৯ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০৮ জন।

উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।

এদিকে চলতি বছরের ২৩ জুলাই ভোর ৬টা থেকে নারায়ণগঞ্জসহ সারাদেশে শুরু হয়েছে কঠোর বিধি নিষেধ। এই বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell