সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৬
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

নারায়ণগঞ্জের  আলোচিত সন্ত্রাসী হত্যাসহ একাধিক মামলার আসামি দৌলত মেম্বার খুন 

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৮, ২০২২, ১০:৪০ অপরাহ্ণ
  • ২৫০ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের  আলোচিত সন্ত্রাসী হত্যাসহ একাধিক মামলার আসামি দৌলত মেম্বার খুন

নারায়ণগঞ্জের আলোচিত সন্ত্রাসী হত্যাসহ একাধিক মামলার আসামি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার দৌলত হোসেন খুন হয়েছেন। তিনি জেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি ছিলেন।

রোববার (২৬ জুন) রাত ১০টায় নারায়ণগঞ্জের গোগনগর ব্রিজের সামনে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। পরে দৌলত মেম্বারকে রাজধানীর আজগর হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ১১টায় তার মৃত্যু ঘটে।

নিহত দৌলত মেম্বার গোগনগরও সৈয়দপুর এলাকার ত্রাস একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানা, মুন্সিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইদুজ্জামান জানান, এলাকায় উত্তেজনা নিরূপণে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকার একাধিক সম্পত্তি নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে। এক পক্ষে ছিল রবিন ও অপর পক্ষে ছিল লুৎফর রহমান। ওই সময়ে দুই পক্ষের মধ্যে মারামারিত একাধিকজন হাসপাতালে ভর্তি ছিল। এর মধ্যে রবিনের বিরুদ্ধে অবস্থান নেয় দৌলত মেম্বার ও তার লোকজন। এ নিয়ে এলাকাতে উত্তেজনা ছিল।

আর ২৬ জুন রাতে এ নিয়ে গোগনগর ব্রিজের সামনে দৌলত মেম্বারকে গতিরোধ করে কয়েকজন সন্ত্রাসী। পরে তারা দৌলত মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে দ্রুত ঢাকায় আজগর আলী হাসপাতালে নেওয়া হলে মারা যান

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দৌলত মেম্বার নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকার পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। এলাকায় ভয়ঙ্কর দৌলত নামে সে পরিচিতি পেয়েছে। তার দুই ছেলে সম্রাট ও ফয়সাল দুজনই সন্ত্রাসী। এর আগে করিম নামে এক ব্যক্তিকে হত্যা করে তার বাড়িতে লুকিয়ে রেখেছিল দৌলত হোসেন মেম্বার। ওই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এলাকায় সে এতোটাই ভয়ংকর, তার বিরুদ্ধে কেউ মামলা করারও সাহস পায় না।

আর ২০১৬ সালে চর সৈয়দপুরে একটি পরিবহন কোম্পানির অফিসে সিমেন্ট কারখানার শ্রমিক জসিমউদ্দিন চৌধুরী হত্যার কিলিং মিশনে ৫ জন ছিল বলে জানিয়েছেন অংশ নেওয়া একজন ঘাতক আমিনুল হক (৫৫)।

আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই ঘাতক জানান, মূলত সিমেন্ট কারখানার শ্রমিক নিয়োগ নিয়ে বিরোধের জের ধরেই হত্যাকান্ডের ঘটনা ঘটে।Open photo

আমিনুল হক জবানবন্দিতে আদালতকে জানিয়েছেন, মেট্রো সিমেন্টের লেবার কন্ট্রাক নিয়ে দৌলত মেম্বার বাহিনীর সাথে তার বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে জসিমকে একটি কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে এনে আমিনুল হকসহ ৫ জন মিলে দৌলতের অফসের ২য় তলায় নিয়ে জবাই করে হত্যা করে।

আর লাশটি গুম করার পরিকল্পনা করে রুমের দরজা আটকে রাখে। পরে আমিনুল হক নিজেকে নির্দোষ প্রমাণ করতে সিলেট চলে যায়। পরে এলাকার পরিস্থিতি একটু শান্ত হলে এলাকায় ফিরে আসে।

 

আর দৌলত মেম্বার খুন হওয়ার ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। দৌলত মেম্বারের কারণে অনেক নিরীহ পরিবার সর্বশান্ত হয়ে পড়েছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell