সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৭
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নারীদেরকে ব্যবহার করে মুক্তিপণ আদায়কারী চক্রের (হানিট্র্যাপ) ছয় সদস্যকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৬, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
  • ১৩১ ০৯ বার দেখা হয়েছে

 ‎

 

 

নারীদেরকে ব্যবহার করে মুক্তিপণ আদায়কারী চক্রের (হানিট্র্যাপ) ছয় সদস্যকে আটক

নারীদেরকে ব্যবহার করে ডেকে এনে মুক্তিপণ আদায়কারী চক্রের (হানিট্র্যাপ) ছয় সদস্যকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। এসময় ওই চক্রের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

আটকদের থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টার দিকে যশোর শহরের খালধার রোড এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই ছয়জনকে আটক ও একজনকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন – যশোর উপশহর বি-ব্লকের আব্দুল মজিদের ছেলে ফাহিম হোসেন, শংকরপুর বাস টার্মিনাল এলাকার শুকুর আলীর ছেলে ছাব্বির হোসেন, বাহাদুরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান রাব্বী, মধুগ্রামের হারুন উর রশিদের ছেলে মারুফ হোসেন, বেজপাড়ার মৃত মতিয়ারের ছেলে শাহরিয়ার হোসেন ওরফে রোহান এবং বেজপাড়া দীঘিরপাড় এলাকার মৃত অশোক কুমার দাসের মেয়ে লক্ষী রানী সরদার ওরফে রাবেয়া খাতুন।

উদ্ধার আশিকুর রহমান ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ি গ্রামের অধিবাসী।

ডিবি যশোরের ওসি মঞ্জুরুল হক ভুঞা এসব তথ্য জানিয়েছেন।

মঞ্জুরুল হক ভুঞা জানান, হানিট্র্যাপ চক্রের সদস্যরা আশিকুর রহমানকে ফাঁদে ফেলেন। দুর্বৃত্তরা তার মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে আশিকুরের মা সালমা বেগম ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগের ভিত্তিতে যশোরের পুলিশ সুপারের নির্দেশে তদন্তে নামে ডিবি পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি আশিকুর রহমানের অবস্থান শনাক্ত করে যশোর শহরের ধালধার রোডের আমিনিয়া মাদরাসা এলাকায়।

শনিবার রাত ১২টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে আটক করা হয় হানিট্রাপ চক্রের সদস্য ফাহিমকে। এখান থেকেই উদ্ধার হন আশিকুর রহমান। ফাহিমের স্বীকারোক্তিতে পরে শহরের বিভিন্ন এলাকা থেকে অন্যান্য আসামিদের আটক করা হয়।

ডিবি জানিয়েছে, চক্রের সদস্য লক্ষী রানীর সঙ্গে আশিকুরের আগে থেকেই পরিচয় ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে লক্ষী রানীকে দিয়ে আশিকুরকে ডেকে আনা হয়। তাকে খালধার রোডের ওই ফ্ল্যাটে আটকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন চক্রের সদস্যরা। এক পর্যায়ে তারা বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকাও আদায় করেন।

ডিবি জানায়, যশোরে এভাবে হানিট্রাপের মাধ্যমে বিত্তবানদেরকে ফাঁসানোর কাজে সক্রিয় রয়েছে চক্র। এর আগে এই চক্রের আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

শনিবারের আটক ও উদ্ধারের ঘটনায় আশিকুর রহমানের মায়ের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হবে বলে জানান ডিবি ওসি শিমুল মঞ্জুরুল হক ভুঞা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell