বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৭
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নাসিরের ব্যাট হাসছেই, ৩ রানের আক্ষেপ আরিফুলের

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩০, ২০২১, ১:৩৪ অপরাহ্ণ
  • ৬৫০ ০৯ বার দেখা হয়েছে

এবারের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রান করার পণ করেই মাঠে নেমেছেন নাসির হোসেন। সদ্য ‘বিতর্কিত এক বিয়ে’ করে আলোচনায় আসা এই অলরাউন্ডার সেই পণ রক্ষায় রান করেই যাচ্ছেন।

আগের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ১১৫ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন দলের বিপদের মুহূর্তে দাঁড়িয়ে। এবার পেলেন হাফসেঞ্চুরি, সেটাও দলের দরকারের সময়। নাসিরের উইলো থেকে এবার এসেছে ৬৬ রানের ইনিংস।

তবে তার সতীর্থ আরিফুল হক পুড়েছেন সেঞ্চুরি মিসের আক্ষেপে। মাত্র ৩ রানের জন্য তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি এই অলরাউন্ডার। খুলনা বিভাগের ২২১ রানের জবাবে রংপুর প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৬৪ রানে।

৩ উইকেটে ১০৩ রান নিয়ে দিন শুরু করে রংপুর। তানভীর হায়দার ২৯ আর নাসির অপরাজিত ছিলেন ১৯ রানে। তানভীর আর বেশিদূর এগোতে পারেননি। ব্যক্তিগত ৩১ রানে তিনি সাজঘরে ফিরলে ১০৬ রানে ৪ উইকেট হারায় রংপুর।

সেখান থেকে নাসির আর আরিফুলের প্রতিরোধ। ১১৬ বলে ৯ বাউন্ডারিতে ৬৬ রান করে রবিউল ইসলাম রবির বলে আউট হন নাসির। কিন্তু আরিফুল এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে।

দারুণ খেলে দলকে এগিয়ে নিতে থাকা এই অলরাউন্ডার নার্ভাস নাইন্টিজে এসে মাসুম খানের বলে হয়েছেন এলবিডব্লিউ। ১৬৪ বলে ১১ বাউন্ডারিতে আরিফুল তখন ৯৭ রানে।

ডানহাতি পেসার মাসুম খান ৭৮ রানে নিয়েছেন ৪টি উইকেট। ২টি করে উইকেট নেন আবদুল হালিম আর রবিউল ইসলাম রবি।

প্রথম ইনিসে বড় ব্যবধানে পিছিয়ে পড়া খুলনা দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেও খেয়েছে ধাক্কা। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে গোল্ডেন ডাকে ফিরেছেন রবিউল ইসলাম রবি। ১ উইকেটে ৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে খুলনা। এখনও তারা পিছিয়ে ১৩৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর
খুলনা বিভাগ প্রথম ইনিংস : ২২১/১০ (তুষার ইমরান ১১৬, নুরুল হাসান ৩১; মুকিদুল ইসলাম মুগ্ধ ৬/৬৪, আরিফুল হক ২/৫৪)
রংপুর প্রথম ইনিংস : ৩৬৪/১০ (আরিফুল হক ৯৭, নাসির হোসেন ৬৬, ধীমান ঘোষ ৪৩; মাসুম খান ৪/৭৮)
খুলনা দ্বিতীয় ইনিংস : ৪/১ (রবিউল ইসলাম রবি ০, অমিত মজুমদার ০*, ইমরুল কায়েস ৪*)

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell