সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে; একটি মানুষ দেখান-প্রধানমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৫, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ
  • ২৩১ ০৯ বার দেখা হয়েছে

 

 

নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে; একটি মানুষ দেখান-প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়নশীল দেশ বাস্তবায়ন করবে কে, এমন প্রশ্ন তুলে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে সেরকম একজন নেতা দেখান।

রোববার (২৫ জুন) রাতে জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেলাম, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে এটা বাস্তবায়ন করবে কে?’

শেখ হাসিনা বলেন, ‘আমাকে একটা লোক দেখান যে সে করতে পারবে; নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে; একটি মানুষ দেখান। সেরকম কোনো নেতৃত্ব আপনারা যদি দেখাতে পারেন আমার কোনো আপত্তি নেই। ’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা জানি, উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে উন্নত করতে হলে, আমাদেরই দরকার। তাই জনগণকে এটিই বলবো, বার বার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, দেশের সেবা করতে পেরেছি বলে আজকে আমরা দেশটাকে এই উন্নয়নের ধারায় নিয়ে আসতে পেরেছি। দারিদ্র্যের হার কমাতে পেরেছি। আজকে বেকারত্বের সংখ্যা মাত্র তিন ভাগ। ’

বাংলাদেশ এগিয়ে যাবে, পিছিয়ে থাকবে না আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা আমাদের দেশ দিয়ে গেছেন, এই দেশকে উন্নত সমৃদ্ধ করা, এটাই আমাদের লক্ষ্য। আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে বিজয়ী জাতি বাঙালি মাথা উঁচু করেই চলবে। ’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell