সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১৯
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

নিজ বাড়ী থেকে অপহৃত হওয়া নিখোঁজ কিশোরী উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৪, ২০২২, ১০:০৫ অপরাহ্ণ
  • ২৫৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নিজ বাড়ী থেকে অপহৃত হওয়া কিশোরী (১৪) কে অপহরনের ৪ দিনের মাথায় উদ্ধার করেছে পুলিশ। ১৯ জুলাই রাতে নিজ বাড়ী থেকেনিখোঁজ  হয় কিশোরী।

 

পরে পুলিশ শনিবার(২৩ জুলাই) সন্ধ্যায় নিখোঁজ কিশোরী কে তল্লা এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হলেও অপহরনের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে নিখোঁজ কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার (২২ জুলাই)  অপহরনের অভিযোগ এনে পাচঁজনের নাম উল্লেখ্য করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।

মামলার আসামীরা হলো ফতুল্লা মডেল থানার তল্লা চেয়ারম্যান বাড়ী সংলগ্ন   মোঃ সুমন (৪০),  সুমন ওরফে বাঘা সুমন (৪৫),  সানি (২৫),রবিউল (৩৫) ও  মাহফুজা আক্তার (২০)।

মামলায় উল্লেখ্য করা হয়, মামলার আসামী  মোঃ সুমন  ও বাদীর পরিবার তল্লা এলাকায় একই বাসায় ভাড়ায় বসবাস করে আসছিলো। অভিযিক্ত মো সুমন প্রায় সময় বাদীর মেয়েকে উত্যক্ত করিতো। এ নিয়ে একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা তা আমলে  না নিলে বাদী বাসা পরিবর্তন করে অনত্র ভাড়া বাসায় চলিয়া যায়।

 

একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা  প্রতিনিয়ত বাদীর মেয়েকে বিরক্ত করে আসছিলো। ১৯ জুলাই রাত দশটার দিকে বাদী তার ছোট মেয়েকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য যায়। সেখান থেকে রাত সাড়ে ১১ টার দিকে বাসায় ফিরে এসে দেখে যে বড় মেয়ে বাসায় নেই।

 

পরে বিভিন্নজনের সাথে কথা বলে জানতে পারে যে তিনি বাসায় না থাকা কালীন সময়ে রাত ১১ টার দিকে অভিযুক্তরা বাসায় এসে তার মেয়েকে মিথ্যে প্রলোভন দেখিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রউফ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তল্লা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরী কে উদ্ধার করা হয়।তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell