শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৮
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

নিজের লুক দেখে চঞ্চল চৌধুরীও নিজেকে চিনতে পারলেন না!

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৭, ২০২৩, ৯:১৪ অপরাহ্ণ
  • ২৬০ ০৯ বার দেখা হয়েছে

 

 

নিজের লুক দেখে চঞ্চল চৌধুরীও নিজেকে চিনতে পারলেন না!

ঠোঁটের ফাঁকে ধরা সিগারেট… অবিকল সেই চেহারা। চোখে-মুখে সেই এক অভিব্যক্তি। একনজরে চেনা দায় মৃণাল সেন না চঞ্চল চৌধুরী। মৃণাল সেনের চরিত্রে নিজের লুক দেখে চঞ্চল চৌধুরীও নিজেকে চিনতে পারলেন না!

ছবিতে হুবহু যেন মৃণাল সেন! চোখে মোটা ফ্রেমের কালো চশমা। পরনে সাদা পাঞ্জাবি।

প্রথমবারের মতো ভারতের টলিউডের সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল। নাম ‘পদাতিক’। এটি নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমাটি নির্মিত হচ্ছে উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন অবলম্বনে। সিনেমাটিতে মৃণাল সেন ভূমিকায় অভিনয় করেছেন ঢাকার চঞ্চল।

চরিত্রের সঙ্গে চঞ্চলকে একেবারে মানানসই করে তুলেছেন মেকাপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। সেই লুক দেখে নিজেকে দেখে নিজেই চিনতে পারলেন না চঞ্চল।

মঙ্গলবার (১৬ মে) সামাজিকমাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন চঞ্চল। ‘পদাতিক’-এ নিজের লুক নিয়ে এই অভিনেতার মন্তব্য, ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই। এটা কি মৃণাল সেন নাকি আমি! সত্যিটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেকখানি ভালোও লেগেছে। মেকাপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুর কী অসাধারণ কাজ।

২০২২ সালে ‘পদাতিক’র শুটিং শুরু হওয়ার কিছুদিন আগেই পিতৃহারা হন চঞ্চল চৌধুরী। তবে কাজ থামিয়ে রাখেননি তিনি। পিতৃশোক বুকে চেপেই কলকাতায় ছুটি গিয়েছিলেন ‘পদাতিক’র শুটিংয়ের জন্য।

পোস্টে সে কথা উল্লেখ করে চঞ্চলের মন্তব্য, বাবার সদ্য মৃত্যুর শোক বুকে নিয়ে শেষ করেছি মৃনাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’র কাজ। এ বছরেই সিনেমাটি মুক্তি পাবে সিনেমা হলে। ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা সৃজিতদার প্রতি এরকম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে আমাকে নির্বাচন করার জন্য।

উল্লেখ্য, সিনেমাটিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার মনামী ঘোষ। ইতোমধ্যে সিনেমার শুটিং শেষ। চলছে পোস্ট প্রডাকশনের কাজ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell