শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১২
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণার অংশ নিতে চট্টগ্রামে এসে পৌঁছেছেল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৫, ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
  • ৩১ ০৯ বার দেখা হয়েছে

নির্বাচনী প্রচারণার অংশ নিতে চট্টগ্রামে এসে পৌঁছেছেল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

চট্টগ্রাম প্রতিনিধি।

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ।

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দর এলাকায় বিএনপির নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানাতে জড়ো হন।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর, চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ দলটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা জানান, তারেক রহমানের উপস্থিতি চট্টগ্রামে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

চট্টগ্রাম পৌঁছে তিনি নগর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। রোববার জনসভায় যোগ দেওয়া ছাড়াও ইয়ুথ লিডারদের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে তাঁর।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell