বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০২
শিরোনামঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে

নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নৌকা প্রার্থী সমর্থক নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২, ২০২২, ৭:৩৮ অপরাহ্ণ
  • ২২৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে কুমিল্লার দেবিদ্বারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সুরুজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

মঙ্গলবার রাতে উপজেলার ইউছুফপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মাজহারুল মামুনের (ঘোড়া) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুরুজ মিয়া নৌকা প্রার্থী কবির হোসেনের সমর্থক ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ইউনিয়নের ইউছুফপুর গ্রামে নৌকা প্রার্থী কবির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মাজহারুল মামুনের সমর্থকদের মধ্যে প্রচারণাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় হামলাকারীদের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে সুরুজ মিয়া নামে নৌকার এক সমর্থক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নৌকার প্রার্থী কবির হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থী মাজহারুল হক মামুন লোকজন নিয়ে তার ও তার সমর্থকদের ওপর এ হামলা চালিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল হক মামুন জানান, এ হামলার সঙ্গে তিনি বা তার কোনো সমর্থক জড়িত নয়। প্রতিপক্ষ নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করেছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত সুরুজ মিয়ার মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell