সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই-আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
  • ৮৪ ০৯ বার দেখা হয়েছে

 নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই-আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বরিশাল প্রতিনিধি।।

বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী না অস্থায়ী-এই ধরনের প্রশ্ন আসে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে—এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।

‘আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে যা কিছু বলেছেন, তা তাত্ত্বিক (থিওরিটিক্যাল)। আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। ’

উপদেষ্টা আরও বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া তা সম্ভব নয়। তারপরও সাধারণ এবং সরকারি অধ্যাদেশ দিয়ে যেগুলো সম্ভব, তা সংস্কার করেছি। আর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারণ করেছেন, তা ঠিক ওই সময়েই হবে। নির্বাচন দিয়েই আমরা চলে যেতে চাই।

তিনি উল্লেখ করেন, এবারের দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে। আমরা বলতে চাই, এ দেশে সবার সমান অধিকার। এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

এ সময় পাহাড়কে যারা অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আইন উপদেষ্টা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell