বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০১
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

নির্মম ভাবে মাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৩, ২০২১, ৯:১৯ অপরাহ্ণ
  • ২৪৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে নাহিদ ইমরান নিয়ন (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। নাহিদ শহরের মুজিব সড়কের বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী তোজাম্মেল হকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শ্যামল কুমার দত্ত বলেন, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি বসতঘরে বীর মুক্তিযোদ্ধা গাজী তোজাম্মেল হকের স্ত্রী রশিদা খানমকে (৬৫) গলা কেটে হত্যা করে। পরে নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত মামলা করেন।

মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে তদন্তে গেলে ২২ ডিসেম্বর রাতে গাজীপুর থেকে হত্যা মামলায় জড়িত নিহতের বড় ছেলে নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে নিয়ন হত্যার দায় স্বীকার করেছেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, আসামি শনাক্ত করতে সময় লেগেছে। মূল আসামি গ্রেফতার হওয়ায় মামলা কার্যক্রমে গতি পাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell