শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১২
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

নিষেধাজ্ঞা চেয়ে সবুজের আবেদন না মঞ্জুর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বিরুদ্ধে মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২২, ২:৪২ পূর্বাহ্ণ
  • ২৪২ ০৯ বার দেখা হয়েছে

নিষেধাজ্ঞা চেয়ে সবুজের আবেদন না মঞ্জুর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ হওয়া শরীফ উদ্দিন সবুজের অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন না মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৯ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন।

এদিকে শরীফ উদ্দিন সবুজের আবেদন না মঞ্জুর হওয়ায় আবারও প্রমানিত হলো নারায়ণগঞ্জ প্রেস ক্লাব কার্যকরী কমিটি গঠনতন্ত্রের বিধি মোতাবেক শরীফ উদ্দিন সবুজকে ইমপিচমেন্ট করেন। এখানে প্রেসক্লাবের গঠনতন্ত্রের কোন ব্যত্যয় ঘটেনি।

এরআগে নারায়ণগঞ্জ ৪র্থ যুগ্ম জজ আদালতে ৪৯ এর ১ ধারায় বর্তমান কমিটির উপর নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন শরীফ উদ্দিন সবুজ। শুনানী শেষে সেই আবেদনও আদালত নামঞ্জুর করেন।

পরে সবুজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মিছ আপিল দায়ের করেন। মিছ আপিল দায়েরের পর আদালত আগামী ১৫/৯/২২ শুনানীর দিন ধার্য্য করেন। এতে সন্তুষ্ট না হয়ে শরীফ উদ্দিন সবুজ একই আদালতে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত ১০ দিনের মধ্যে কারণ দর্শাণোর নোটিশ প্রদান করেন। পরে জবাব দাখিল করা হলে গত ২২ আগষ্ট আদালত তা শুনানী করেন। উভয় পক্ষের আইনজীবী শুনানীতে অংশ গ্রহন করেন। আদালত ২৯ আগষ্ট আদেশের তারিখ নির্ধারন করেন।

প্রেসক্লাবের পক্ষে আইনবীজী ছিলেন নারায়ণগঞ্জ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন। সবুজের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট জহির উদ্দিন।

ওদিকে বর্তমানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন গঠনতন্ত্র মোতাবেক গত ৩০ জুন থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell