বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩০
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নীলফামারী কারাগারে নির্যাতনের অভিযোগ তুলে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন এক হাজতি।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২৩, ৭:৫২ পূর্বাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

নীলফামারী কারাগারে নির্যাতনের অভিযোগ তুলে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন এক হাজতি।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

নীলফামারী কারাগারে নির্যাতনের অভিযোগ তুলে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন এক হাজতি।বৃহস্পতিবার (৬ জুলাই) দিনগত মধ্যরাতে নীলফামারী জেলা কারাগারে এ ঘটনা ঘটে। তাকে কারা কর্তৃপক্ষ ও পুলিশ হেফাজতে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও আত্মহত্যার চেষ্টা চালান তিনি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। আত্মহত্যার চেষ্টাকারী হাজতির নাম দুলাল হোসেন। তিনি সদর উপজেলার পঞ্চপুকুর কিসামত মিল বাজার এলাকার এনামুল হকের ছেলে। মাদকসহ তিনটি মামলায় ২০১৯ সাল থেকে নীলফামারী কারাগারে আছেন দুলাল হোসেন। এরই মধ্যে দুটি মামলায় জামিন পেয়েছেন। হাজতি দুলাল হোসেনের অভিযোগ, ২০১৯ সাল থেকে কারাভোগের সময় বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করলে কারাগারের দায়িত্বরতরা তাকে নানাভাবে নির্যাতন করতেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে অনিয়মের প্রতিবাদ করলে তাকে নির্যাতন করেন কারাগারের জেলার আবু নূর মো. রেজা, কারারক্ষী আনছারুল ও ডেপুটি জেলার মো. ফেরদৌসসহ আরও কয়েকজন। নির্যাতনের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন দুলাল। পরে একটু স্বাভাবিক হলে নির্যাতন থেকে বাঁচতে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। তবে অভিযোগ অস্বীকার করে জেলার আবু নূর মো. রেজা বলেন, হাজতি দুলাল অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।তিনি আরও বলেন, এর আগেও এপ্রিলে অসুস্থতা নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি হন দুলাল হোসেন। সেখানেও তিনি আত্মহত্যার চেষ্টা করেন। চিকিৎসক বলেছেন, তার আত্মহত্যার প্রবণতা আছে। নীলফামারী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুলফিকার আলী নবাব বলেন, ব্যাক পেইন নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় দুলাল হোসেনকে। হাসপাতালে আসার পর তিনি ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাকে মেডিকেল কলেজে পাঠাতে চাইলে রোগী অস্বীকৃতি জানান। বর্তমানে তিনি এখানেই চিকিৎসাধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell