শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩১
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

নীলফামারী-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত : বৈধ-৫, বাতিল-২, স্থগিত-৩

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৪, ২০২৩, ৪:০৬ অপরাহ্ণ
  • ২২৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নীলফামারী-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত : বৈধ-৫, বাতিল-২, স্থগিত-৩

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে দাখিলকৃত ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। গতকাল রোববার (৩রা ডিসেম্বর) নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নথি ও কাগজপত্র পর্যবেক্ষণ করে ৫ জনকে বৈধ, ২ জনকে বাতিল ও ৩ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

 

মনোনয়নপত্র বৈধ হয়েছে—বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লেফটেন্যান্ট কর্ণেল (অব.) তছলিম উদ্দিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত সিরাজুল ইসলাম, জাতীয় পার্টি (জেপি) মনোনীত বীর মুক্তিযোদ্ধা মখদুম আজম মাশরাফী তুতুল ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক খায়রুল আলম বাবুল। অন্যদিকে এই আসনে দুই জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

 

 

তারা হলেন—ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মনোনীত করুনা ময় মল্লিক ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোঃ ইমরান কবির চৌধুরী জনি। এছাড়া মনোনয়ন স্থগিত করা হয়েছে—বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত জাফর ইকবাল সিদ্দিকী, তৃণমূল বিএনপির অ্যাডভোকেট এন কে আলম চৌধুরী এবং জাকের পার্টির লতিবালী রহমান লতিফ। উল্লেখ্য, আগামী ৬-১৫ই ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৭ই ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ৭ই জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell