শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৭
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

নীলফামারীতে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৮, ২০২৩, ১০:১০ পূর্বাহ্ণ
  • ২১৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নীলফামারীতে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় জরিমানা

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারীর ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে ডোমারের চিকনমাটি নামক এলাকায় মেসার্স শালকী ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় ইটভাটার মালিককে অনুমোদনবিহীনভাবে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে ৬০,০০০/-(ষাট হাজার)টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং অনুমোদন ব্যতিত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। এছাড়াও ডোমার স্টেশন রোডে অপর একটি অভিযানে মেসার্স আদনান স্টোর নামক দোকান হতে ৯০ (নব্বই) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে দোকানের মালিক ৯,০০০/- (নয় হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টে ডোমার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell