বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

নীলফামারীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ-পরিবারের দাবি, স্বামী গোলাম মোস্তফা স্ত্রী রেনুকে হত্যা করে পালিয়েছে

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৯, ২০২২, ১:৩৭ পূর্বাহ্ণ
  • ২৫২ ০৯ বার দেখা হয়েছে

নীলফামারীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ-পরিবারের দাবি, স্বামী গোলাম মোস্তফা স্ত্রী রেনুকে হত্যা করে পালিয়েছে

নীলফামারীর ডোমারে রেনু আক্তার (২৮) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চিলাহাটি কারেঙ্গাতলী এলাকার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেনু আক্তার ওই এলাকার খায়রুল ইসলামের মেয়ে ও গোলাম মোস্তফা বুলুর স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী।

পরিবারের দাবি, স্বামী গোলাম মোস্তফা বুলুই স্ত্রী রেনুকে হত্যা করে পালিয়েছে।

রেনুর বাবা খায়রুল ইসলাম জানান, প্রায় ৯-১০ বছর আগে সৈয়দপুর উপজেলার মিস্ত্রী পাড়া এলাকায় গোলাম মোস্তফা বুলুর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বুলু রেলওয়ের খালাসী হিসাবে চাকরি করত। বুলুই আমার মেয়েকে মেরে ফেলে পালিয়ে গেছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ নিয়ে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রেনুর বাবা দাবি করছেন, জামাই বুলুই তার মেয়েকে হত্যা করেছে। আর বুলুকেও এখনো খুঁজে পাওয়া যায়নি। হত্যা মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell