শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৬
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৭, ২০২৩, ২:২৮ পূর্বাহ্ণ
  • ২০৪ ০৯ বার দেখা হয়েছে

নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চওড়া বড়গাছা আরাজী দলুয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতরা হলেন, ওই ওলাকার ফজলার বাবুর স্ত্রী রুবি বেগম (৩২), তার ছেলে ওমর ফারুক (২), মেয়ে মিম আক্তার (৮), হুমায়ুন কবিরের স্ত্রী উর্মি বেগম (২৪), কেনা মাহমুদের ছেলে তায়েবুল ইসলাম (৩৫) ও মজিবরের ছেলে আনিছুর রহমান (৪৫)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আনিছুর রহমান বাড়ি পাশে পতিত জমিতে ছাগল বাঁধতে গেলে হঠাৎ পাশের বাঁশঝাড় থেকে একটি শিয়ালে বেরিয়ে আসে। এ সময় শিয়ালটি আনিছুরের ছাগল আক্রমণ করলে ছাগলকে বাঁচাতে তিনি এগিয়ে যান। পরে শিয়ালটি আনিছুরের হাত-পায়ের বিভিন্ন অংশে কামড় দেয়। এসময় আনিছুরের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে শিয়ালটি পালিয়ে গিয়ে উঠানে খেলতে থাকা শিশু মিম ও ওমর ফারুকের ওপর আক্রমণ করে। পরে তাদের মা রুবি বেগম এগিয়ে এলে তাকেও আক্রমণ করে শিয়ালটি। পাশের বাড়ির উর্মি বেগমকে আক্রমণ করে পালিয়ে যাওয়ার সময় তায়েবুলের ওপর আক্রমণ করে শিয়ালটি। এসময় এলাকাবাসী এগিয়ে এসে তায়েবুলকে রক্ষা করে ও শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে। হাসপাতাল চিকিৎসা নিতে আসা রুবি বেগম বলেন, আমার বাচ্চা দুইটা বাড়ির পাশে খড়ের পালার কাছে খেলছিল। সেসময় শিয়াল এসে তার ওপর আক্রমণ করে। আমি ছেলের চিৎকার শুনে দৌড়ে যাই। শিয়াল আমাকেও কামড় দেয়। চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটু ঢাকা বলেন, সকালে আমার এলাকায় একটি শিয়াল ছয়জনকে আক্রমণ করে আহত করে। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। আমি সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। কারণ বিভিন্ন সময় ভারতের সীমান্ত আমাদের এলাকা থেকে কাছাকাছি হওয়ায় ভারতের হিংস্র প্রাণীরা আমাদের এলাকায় ঢুকে পড়ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell