শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৯
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

নীলফামারীতে শিশু ধর্ষনের অভিযোগে গ্রেফতার-৩

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ
  • ১৯২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নীলফামারীতে শিশু ধর্ষনের অভিযোগে গ্রেফতার-৩

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার নীলফামারীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করছে পুলিশ।শিশুটি সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামের রশিদুল ইসলামের মেয়ে ও একই উপজেলার টুপামারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর ও মাদ্রাসার ছাত্রী। মঙ্গলবার দুপুরে সদরের টুপামারি ইউনিয়নের উত্তর ফকিরপাড়া গ্রামের ওয়াক্তিয়া মসজিদে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বৃহষ্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলো, ডোমার উপজেলার চিকনমাটি বসতপাড়া গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ (২২), নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের উত্তর ফকিরপাড়া গ্রামের শাহাদাত ফকির (৪৫) ও একই গ্রামের শফিয়ার রহমান (৬৫)। এঘটনায় ভিকটিমের মামানি মকছুদা বেগম বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধনী-০৩) এর ৯ (১)/৩০ ধারায় (৫০৬ পেনাল কোড) একটি মামলা দায়ের করেন। পুলিশ ও বাদীর লিখিত অভিযোগে জানা যায়, ভুক্তভোগী শিশুটি মামার বাড়ী থেকে প্রতিদিন সকালে মসজিদের মক্তবে পড়তে যায়। আসামি হাফেজ মো. নাহিদুল ইসলাম ওয়াক্তিয়া নামাজ ঘরে পাঁচ ওয়াক্ত নামাজসহ মোক্তবে এলাকার ছেলে মেয়েদের আরবি পড়াইত। এবং এলাকার লোকজন নাহিদুলকে দুপুরের খাবার খাওয়াইত। সে অনুযায়ী দুপুরে তার ঘরে খাবার দিতে গেলে ভিকটিমকে ফুসলাইয়া ও ভয়ভীতি দেখাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষণ করে। এছাড়ও ভুক্তভোগী শিশুকে ঘটনার কথা কাউকে না জানাতে বিভিন্ন হুমকি ধামকি দেয়। ঘটনার পরের দিন মামনি মাদ্রাসায় পড়তে যাইতে বললে সে আপত্তি জানায়। এক পর্যায়ে ওই শিশু তার মামানীকে সবকিছু খুলে বলে। বাদীর মামলা দায়ের কথা জানতে পেরে অভিযুক্ত নাহিদুল মসজিদ থেকে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ী ডোমার থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, শুক্রবার (১ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তিন জনকেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell