সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২১
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

নীলফামারীতে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২২, ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ
  • ১৫০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নীলফামারীতে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই

 

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

নীলফামারীর সৈয়দপুরে ১৯৬ বোতল ফেন্সিডিল ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পালাতক রয়েছে মাইক্রোবাস চালক।

গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রংপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কের কুন্দল মৎস্য খামার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সৈয়দপুরের হাতিখানা (বানিয়া পাড়া) এলাকার মোঃ আলীর ছেলে মোঃ আলাউদ্দিন বকুল (৩৩), দিনাজপুরের হিলি পৌরসভা এলাকার মোঃ রিপনের স্ত্রী মোছাঃ মুক্তা আক্তার (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে মাদক কারবারিদের অবস্থানের কথা জানতে পারে। এরপর রাত ১০টা ১৫ মিনিটে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৯৬ বোতল ফেনসিডিলসহ মোঃ আলাউদ্দিন (৩৩) ও মোছাঃ মুক্তা আক্তার (২৪) আটক করা হয়। চালক পালিয়ে গেলেও মাদক সরবরাহে ব্যবহারিত মাইক্রোবাস আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে৷

তিনি আরো জানান, আলাউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০১৯ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell