মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৯
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নেশা করার জন্য টাকা এনে না দেওয়ায় গৃহবধূকে নির্যাতন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৯, ২০২৩, ৯:৪৭ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

নেশা করার জন্য টাকা এনে না দেওয়ায় গৃহবধূকে নির্যাতন

নেশা করার জন্য টাকা এনে না দেওয়ায় সীমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ ওঠেছে স্বামী সবুজ ফকিরের বিরুদ্ধে।

বুধবার (০৮ মার্চ) রাতে ও বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে।

আহত গৃহবধূকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

 

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালে উত্তর টিয়াখালী গ্রামের হাফেজ ফকিরের ছেলে সবুজ ফকিরের সঙ্গে একই উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের সোনা মিয়া আকনের মেয়ে সীমা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের বাবা সংসারের যাবতীয় মালামাল দিয়ে দেন। শ্বশুর বাড়ি থেকে নগদ পাওয়া ২০ হাজার টাকা নেশা করেই শেষ করে দেন সবুজ ফকির। এরপরও সংসারে বিভিন্ন সমস্যা ও কারণ দেখিয়ে স্ত্রী সীমা বেগমকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য মারধর করতেন তিনি।

বুধবার সন্ধ্যায় স্ত্রী সীমাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন সবুজ। সীমা টাকা এনে দিতে রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে গাছের ডাল দিয়ে মারধর করেন সবুজ। এ সময় তিনি অজ্ঞান হয়ে মাটিতে পরে যান। পরের দিন বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ফের তাকে টাকার জন্য মারধর করেন। এক পর্যায়ে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে সীমাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে ভর্তি করেন পুলিশ।

আহত গৃহবধূ সীমা বেগম বলেন, বিয়ের পর থেকেই নেশার টাকার জন্য মোরে ব্যামালা মাইর ধইর করে। এর মধ্যে মোর একটা পোলা হয়। হেইয়ার মুহের দিকে তাহাইয়া এতোদিন চুপ কইর‌্যা রইছি। কাইল ও আইজ ২০ হাজার টাহার লইগ্যা মোরে ব্যামালা মাইর ধইর হরছে। মুই এইয়ার বিচার চাই।

এদিকে, অভিযুক্ত স্বামী সবুজ ফকির স্ত্রীকে মারধর এবং টাকা চাওয়ার কথা অস্বীকার করেন।

আমতলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেরিন আশরাফ ঐশী বলেন, সীমার তলপেট, হাত ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, নির্যাতনের খবর পেয়ে আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell