মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৯
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধের দাবিতে জলবায়ু ধর্মঘট

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৪, ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ণ
  • ২০০ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধের দাবিতে জলবায়ু ধর্মঘ
নোয়াখালী প্রতিনিধিঃমুজাহিদুল ইসলাম সোহেল

‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৩’ শিরোনামে নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধের দাবি ও নবায়ন শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর আহবান জানিয়ে জলবায়ু ধর্মঘট করেছে বিভিন্ন উন্নয়ন এবং সামাজিক সংগঠন।

শুক্রবার সকাল ১০টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও নৃত্যসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়।

সকালে জলবায়ু পরিবর্তনের নানা ক্ষতিকর দিক নিয়ে বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুজিব চত্বরে অবস্থান করে তারা। একশনএইড এর সহযোগিতায় সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন (এসএইচবিও) ও এক্টিভিস্টা বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করেন। এতে একাত্মতা জানিয়ে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স, আলোকিত মানবিক অর্গানাইজেশন, ড্রিম লাইট অব হেল্প সেন্টার ও বন্ধুমহল ব্লাড ডোনার নোয়াখালী সহ বিভিন্ন সংগঠনের শতাধিক কর্মী।

No description available.
কর্মসূচীতে বক্তব্য রাখেন, ফাহিদা সুলতানা, সাইদুর রহমান রায়হান, পারভেজ মোল্লা, বাশার সিয়াম সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানী বৈশ্বিক ঊষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ এবং দ্রুত জলবায়ু পরিবর্তনের জন্য একটি প্রভাবক হিসেবে কাজ করে। কল-কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে প্রতিনিয়ত যে হারে জীবাশ্ম জ্বালানী ব্যবহার করে তার ফলে বৈশ্বিক ঊষ্ণতা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে। বক্তারা জলবায়ু ও জ্বালানি সুরক্ষিত একটি বাংলাদেশের আহ্বান জানিয়ে একই সঙ্গে পরিবেশের ক্ষতি করে এমন প্রকল্পগুলো বন্ধ এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ না করে টেকসই প্রকল্পে বিনিয়োগের দাবী জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell