বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৫
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

নোয়াখালীতে পারিবারিক বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৪, ২০২৩, ১:১০ পূর্বাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীতে পারিবারিক বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যাএ ঘটনায় গ্রেফতার হয়েছেন একই পরিবারের পাঁচজন।

তারা হলেন জাহিদ হাসান (১৯), আহসান উল্যাহ সাজু (২৬), মেহেদী হাসান (২১), তাদের বাবা আনোয়ার হোসেন (৬৫) ও ভগ্নীপতি ইসমাইল হোসেন (৩৩)।

গ্রেফতারদের রোববার (২৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২২ এপ্রিল) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল খালেক মিয়ার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. হোসেন মুছাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে ঘর তুলে বসবাস করতেন।

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন  বলেন, বৃদ্ধ হোসেন সহজ-সরল লোক ছিলেন। তার শ্যালকের ছেলে মেহেদী হাসানের শ্বশুরবাড়িতে কটু কথা বলার অভিযোগ তুলে হোসেনের পরিবারকে গালমন্দ করেন মেহেদীর ভাই আহসান উল্যাহ সাজু। পরে রাতে হোসেনের ছেলেদের সঙ্গে মামাতো ভাই মেহেদী, সাজু ও জাহিদসহ তাদের ভগ্নীপতি ইসমাইলের বাকবিতণ্ডা হয়। এসময় হোসেন দুপক্ষের সংঘর্ষ থামাতে গেলে শ্যালকের ছেলে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্পবরণ চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একই পরিবারের পাঁচ অভিযুক্তকে আটক করা হয়। এরপর বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell