শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৬
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

নোয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২১, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
  • ২০৪ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

জলাবদ্ধতা দূরীকরণে নোয়াখালীর ছাতারপাইয়া বাজারে খালের ওপর গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনায় উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। 
এ সময় ছাতারপাইয়া-মানিক মুড়া খাল, ছাতারপাইয়া-কাশিপুর খাল, ছাতারপাইয়া-কানকিরহাট ও ছাতারপাইয়া-বসন্তপুর খাল দখল করে গড়ে তোলা দোকানপাটসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

অভিযানে সেনাবগের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, সোনাইমুড়ী, সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ কাউসারী আক্তার ও সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্প ইনচার্জ পারভেজ মোশাররফসহ দুই প্লাটুন সেনাবাহিনী সদস্য, একদল পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

অভিযানে বিষয়ে সেনবাগের সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর ইসলাম, সহকারী কমিশনার বলেন, দীর্ঘদিন থেকে ছাতারপাইয়া বাজারের পাশে অবস্থিত ছাতারপাইয়া-মানিক মুড়া খাল, ছাতারপাইয়া-কাশিপুর খাল, ছাতারপাইয়া-কানকিরহাট ও ছাতারপাইয়া-বসন্তপুর এ চারটি খাল দখল করে দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। যার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। এতে প্রকৃতি ও জনজীবনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

তিনি আরও বলেন, আজকের এ অভিযানে আমরা খালের ওপর থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি।অভিযানের আগে তালিকা করে অবৈধ দখলদারদেরকে নিজ দায়িত্বে তাদের স্থাপনাগুলো সরিয়ে নিতে বলা হয়েছিল। অভিযানের পর আর যেন কেউ খাল দখল করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করতে না পারে আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখবো এবং জনগণকে এ বিষয়ে সচেষ্ট থাকতে আহবান জানাচ্ছি। এ সময় খালের ওপর থেকে সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনারগণ।

সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্পের ইনচার্জ ক্যাপটেন পারভেজ মোশাররফ বলেন, মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে জেলা, উপজেলা প্রশাসনের সাথে সেনাবাহিনী সদস্যরা কাজ করে যাচ্ছে। আমাদের এ সহোযোগিতা চলমান থাকবে। জলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে খালে পানি নিষ্কাশনের পথ সুগম করার উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি খালের ওপর থেকে সবগুলো অবৈধ বাঁধ অপসারণ এবং ময়লা আবর্জনা পরিস্কার করারদাবি জানান স্থানীয় লোকজন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell